মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ-তরুণী

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০ 742 views
শেয়ার করুন
ঢাকা সিলেট মহাসড়কে প্রাণ হারালেন নারায়নগঞ্জের তরুণ-তরুণী।
 
শনিবার (১১ জুলাই) সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর নোয়াপাড়া আল-আমিন সিএনজি ফিলিং ষ্টেশনের পার্শবর্তী (কড্ডা) নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
 
নিহতরা হলেন, নারায়নগঞ্জের বেটকা গ্রামের বাসিন্দা ইমন মিয়া (২৬) ও বরিশাল জেলার জান্নাত আক্তার (২৫) বলে স্থানীয় সুত্রে জানাগেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের এক আত্নীয়ের বাসা থেকে নারায়নগঞ্জ ফেরার পথে কড্ডা নামক স্থানে আসলে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে স্লিপ খেয়ে পরে গেলে ঘটনা স্থলেই জান্নাত আক্তার মারা যান। আর মটরবাইক চালক ইমন মিয়াকে উদ্বার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।
 
শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।