ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন ভেসে উঠল স্কুলছাত্রীর মরদেহ

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০ 742 views
শেয়ার করুন
ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের দুই দিন পর খালে ভেসে উঠল স্কুলছাত্রীর মরদেহ।
 
গত মঙ্গলবার সকালে প্রাইভেট পরতে গিয়ে নিখোঁজ হয় দশম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার (১৫)। সে উপজেলার রানাপাশা গ্রামের ফারুক মুন্সির মেয়ে এবং স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
 
বৃহস্পতিবার বিকালে স্থানীয় নাচনমহল খালে তার মৃত্যুদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।