ঝালকাঠির নলছিটির নিজাম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ: শ্রদ্ধায় স্মরণ

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০ 639 views
শেয়ার করুন
 ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নলছিটি ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সমাজ সেবক নিজাম উদ্দিন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ।২০১৯ সালের এই দিনে ৭২ বছর বয়সে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আগামী শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা নলছিটি শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
২০০৯ সালে নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে নিজাম উদ্দিন তালুকদার বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সারাজীবন পরোপকারী ও সাদা মনের একজন মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য আজও মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে।