প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট মহানগর আ.লীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০ 735 views
শেয়ার করুন

 

বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন,মহানগর আওয়ামী লীগ নেতা এড.রাজ উদ্দিন,মুক্তিযুদ্ধা আব্দুল খালিক,ফয়জুল আনোয়ার আলাউর,বিজিত চৌধুরী, জগদীশ দাশ,আব্দুর রহমান জামিল,এড.শামসুল ইসলাম, আজহার উদ্দিন জাহাঙ্গীর,প্রদীপ পুরকায়স্থ, আব্দুস সোবহান,জামাল চৌধুরী সিরাজুল ইসলাম সহ নেতৃবৃন্দ।