কক্সবাজারে নৌকা ভ্রমণে গিয়ে কিশোরের মৃত্যু

শাহীন মাহমুদ শাহীন মাহমুদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০ 921 views
শেয়ার করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে দলবদ্ধভাবে বন্যার পানিতে নৌকা নিয়ে ভ্রমণ করতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে কোরআনে হাফেজ মোস্তাফিজুর রহমান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়।
 
সে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাহেশ্বরী বাড়ীর জয়নাল আবেদীনের পুত্র। শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে ডুলাহাজারা উলুবনিয়া গ্রামের পশ্চিম পাশে বন্যার পানি উঠা জমিতে হাফেজের মর্মান্তিক মৃত্যূর ঘটনা ঘটেছে।
 
ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম জানান, তারা ১০/১৫জন বন্ধু মিলে পাড়ার পশ্চিমপাশে বন্যার পানি জমাট হওয়া জমিতে নৌকা নিয়ে ভ্রমণে করতে যায়। এমতাবস্থায় দুষ্টামি করতে গিয়ে মোস্তাফিজ হঠাৎ পানিতে পড়ে যায়।
 
পড়ে যাওয়ার মৃহুর্তে অন্যান্য বন্ধুরাও পানিতে লাপিয়ে পড়ে খোঁজাখঁজি করে। তাকে না পেয়ে এলাকার লোকজনকে খবর দিলে পাড়ার শতাধিক যুবক ওই পানিতে খোঁজাখুঁজি করে ২ ঘন্টা পরে গভীর পানি থেকে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।