মাস্টার সফর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা ইউএই

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ 1,119 views
শেয়ার করুন

সিলেটের প্রাচিন বিদ্যাপীঠ বিয়ানীবাজারের পিএইচজি হাইস্কুল এর প্রাক্তন শিক্ষক সর্বজনশ্রদ্ধেয় সফর আলী স্যার বার্ধক্য জনিত কারণে শুক্রবার দিবাগত রাত ১২.৩০ ঘটিকায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

একজন আদর্শ শিক্ষক ও সাদা মনের মানুষ হিসাবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন। যার হাত ধরে হাজার হাজার ছাত্র শিক্ষার আলো পেয়েছেন।

এদিকে তাঁর মৃত্যুতে তাঁর বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা আরব আমিরাত। সংগঠনের সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক জি এম জায়গীরদার সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।