পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চেয়ারম্যান তাহেরা আখতার আর নেই

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ 924 views
শেয়ার করুন

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চেয়ারম্যান তাহেরা আখতার মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পপুলার ফার্মাসিউক্যালস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি শফিকুল আজম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহেরা আখতারের হার্টে ব্লক ছিল। তার এনজিওগ্রাম করানোর কথা ছিল। কিন্তু সেটির জন্য তার শরীর প্রস্তুত ছিল না। পরে ক্রমেই শারীরিক অবস্থার অবনতি থাকে এবং আজ তিনি মারা যান।

তাহেরা আখতার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মোস্তাফিজুর রাহমানের স্ত্রী।

দেশের চিকিৎসা সেবা খাতে এই দম্পতির অবদান গুরুত্বপূর্ণ।