নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬ 32 views
শেয়ার করুন

 

“প্রাণপ্রিয় প্রাঙ্গণ, আজীবন বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে অবস্থিত ঐতিহাসিক নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত হয়েছে “নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন”। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

গত শনিবার (৮ই আগস্ট ২০২৬) নোয়াখালী বাজারের লিলি কমিউনিটি সেন্টারে সংগঠনের কমিটি গঠন ও আত্মপ্রকাশ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র ও সিলেটের সিনিয়র সাংবাদিক এমজেএইচ জামিলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্র মুফতি নূর আহমদ এবং গীতা পাঠ করেন সনজিৎ কুমার দাস।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্র জাহাঙ্গীর হোসাইন। এ সময় আরও বক্তব্য রাখেন সুজাদ মিয়া, জিতু মিয়া, মাসুদা আক্তার, লাভলী বেগম, দিপু দে, মনু মিয়া, মামুন মিয়া, জিয়ানুর রহমান, কামরুল ইসলাম সুমন ও আখলাকুল আম্বিয়া কামরুল সহ আরো অনেকে।

এসময় সাবেক ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন রয়েল আহমদ, নজরুল ইসলাম, আলাল মিয়া, জুবায়ের ইসলাম, আল আমিন, আশিক মিয়া, জমশেদ আলী, সজিব আহমদ, মারুফ আহমদ, জাবেদ আহমদ, এস এম রাহাত, মাহবুবুর রহমান, মোহাম্মদ সুজাত, পিন্টু চন্দ্র শীল, নূর আহমদ সবুজ, সোহান মিয়া, কৌশিক দে, হাসান মিয়া, তাকবীর রহমান, মিছবাহ উদ্দিন, সাজু মিয়া, মিলন মিয়া, জুয়েল মিয়া, শাহিনূর আলম তুহিন, সালমান আহমদ, রাজিবুর রহমান, আলী আহমদ, ফাইয়াজ আহমদ, সুহানুর রহমান অপু, আলী আকবর, সুহেব মিয়া, আলী আহমদ, সোহাগ আহমদ, তোফায়েল আহমদ, জুয়েল আহমদ, শাহিনুর মিয়া, রাজিব আহমদ, সাবিহা সিদ্দিকা, ওয়াজিদা আক্তার, ছাইদুর রহমান প্রমুখও।

উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডের সদস্যরা হলেন— এমজেএইচ জামিল, জাহাঙ্গীর হোসাইন, নির্মল কান্তি দে, শাহ আলম, শহিদুল হক, শরীফ উদ্দিন ও মীর হোসেন।

দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর নির্বাচন বোর্ড ফরিদ আহমদ-কে সভাপতি, মাস্টার নির্মল কান্তি দে-কে সিনিয়র সহ-সভাপতি, সোহাগ আহমদ আল-আমিন-কে সাধারণ সম্পাদক, সাংবাদিক আমিনুল হক খোকন-কে সাংগঠনিক সম্পাদক এবং মামুন আহমদ-কে অর্থ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে।

বোর্ডের পক্ষ থেকে আগামীতে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়।