AI উদ্ভাবনীতে সিলেটের ছাত্রদের বিশ্বজয়

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬ 116 views
শেয়ার করুন

 

সিলেটের Jalalabad Cantonment English School and College (JCESC)-এর শিক্ষার্থীদের উদ্ভাবিত ‘MediLink AI’ প্রকল্প আন্তর্জাতিক British International Innovation, Creativity and Invention Competition (BIICC) 2026-এ ১৩–১৭ বছর বয়স বিভাগের Digital Health, Wellbeing and Biotechnology ক্যাটাগরিতে Gold Medal অর্জন করেছে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে। ‘MediLink AI’ প্রকল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

এই অর্জন বাংলাদেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে তরুণ প্রজন্মের সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এই গৌরব বয়ে এনেছে।

এ সাফল্যের দলে ছিলেন
১. Washiq jahed yafi
২. Mohammad Isaba Islam
৩. Waiz hasan Araf
৪. Sadi Mohammad
5. Nazmus saqib Nuraz

্তাদের নির্দশক ছিলেন: sayma Chowdhury dina.

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই সাফল্য দেশের অন্যান্য শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে।