মাওলানা আল মাথহুরীর নতুন বইয়ের মোড়ক উন্মোচিত
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ্ব। হজ্বের মাসকে সামনে রেখে আল্লাহর মেহমান হুজ্জাজে কিরামদের হজ্ব-ওমারাহ এর নিয়মাবলী ও মাসআলা মাসায়েল সংক্রান্ত বই হাতে তুলে দিতে বিশিষ্ট আলেম, লেখক, শিক্ষক ও সংগঠক মাওলানা মোঃকামাল হোসেন আল মাথহুরী এর ” যিয়ারতে হারামাইন ” বইটির মোড়ক উন্মোচন করা হয়।
১১ মে ২০২৬ ইং সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের অভিজাত রেস্টুরেন্ট ফুড ভিলেজে রাব্বানী ওভারসীজ এভিয়েশন এর স্বত্বাধিকারী আলহাজ্ব মাশহুদ আহমদের সভাপতিত্বে আয়োজিত হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ জকিগঞ্জ, কানাইঘাট সংসদীয় আসনের মাননীয় এমপি মহোদয় মুফতি আবুল হাসান সাহেব। মাওলানা মোঃ আব্দুল বাছিত আরিফীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শেহাব উদ্দিন আলীপুরী, আঙ্গুরা মোহাম্মদপুর টাইটেল মাদরাসার মুহাদ্দিস মুফতি মুজিবুর রহমান, দারুল হুদা মাদরাসা সিলেট এর মুহাদ্দিস হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম,
বিমান বাংলাদেশ এর ডিএম শরিফুল আলম, ডাক্তার মাসুম আহমদ সহ প্রমুখ উলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । বইটি চারখাই পাতন নিবাসী মরহুম হাফিজ ছমির উদ্দিন সাহেবের ঈসালে ছাওয়াব উপলক্ষে জুনেদ আহমদের পক্ষ থেকে আগত সকল নারী পুরুষ হজ্ব যাত্রীদের মধ্যে উপহার স্বরূপ বিতরণ করা হয়। লেখক উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করলে অতিথিবৃন্দ তরুন লেখক মাওলানা মোঃকামাল হোসেন আল মাথহুরী’র সময়োপযোগী এ প্রকাশনা “যিয়ারতে হারামাইন ” বইটির মকবুলিয়াত কামনা করেন। উল্লেখ্য যে, ইতিমধ্যে তার লিখিত বেশ কয়েকটি বই পাঠক সমাজে সমাদৃত হয়েছে। পরিশেষে রাব্বানী ওভারসীজ এভিয়েশন এর সকল হাজীসহ এবারের হুজ্জাজে কিরামদের মাবরূর হজ্ব আদায়ে সুস্থতা ও সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।



