আমিরাতে কোরআন তেলায়াতের পুরস্কার বিতরণ

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬ 130 views
শেয়ার করুন

 

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার সমাপনী অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসে শুরু হওয়া প্রতিযোগিতা গতকাল ফাইনাল ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠান অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রবাসী নতুন প্রজন্মের মাঝে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত প্রচার এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাসব্যাপী চলা এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে মোট ২৫ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মননা ও পুরস্কার প্রদান করা হয়।

সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও সন্তানদের শুদ্ধ কুরআন শিক্ষা ও দ্বীনি চর্চায় উদ্বুদ্ধ করতে এই ধরনের আয়োজন প্রশংসনীয়। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা যেমন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করছে, তেমনি নিজেদের মেধা বিকাশের সুযোগ পাচ্ছে।

কাজী ইসমাইল ও মুহাম্মদ ইসমাইলের যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে সনদ ,ক্রেস্ট ও নগদ অর্থ উপহার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।