সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ উম্মা আল কুয়াইন শাখার ইফতার ও অভিষেক

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৬ 16 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ উম্মা আল কুয়াইন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭শে ফেব্রুয়ারী) উম্মা আল কুয়াইন প্রদেশের একটি রেস্তোরায় আয়োজিত ইফতার মাহফিল ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ উম্মা আল কুয়াইন শাখার সভাপতি নাহিদুজ্জামান নাসির।

সংগঠনের সাধারণ সম্পাদক শামিম উদ্দিন ও নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আলিম উদ্দিন৷ প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্ঠা মুজিবুল ইসলাম সিআইপি।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্টপোষক এম এ কুদ্দুস খা মজনু, উম্মা আল কুয়াইন শাখার প্রধান উপদেষ্ঠা মুজিবুর রহমান চৌধুরী, প্রধান পৃষ্টপোষক শামিম আহমদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম শাহ আলম, সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, উপদেষ্টা আব্দুল মজিদ ,উপদেষ্টা জুনায়েদ আহমদ ,তেরাব আলী, মুসলিম উদ্দিন প্রমুখও।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাইন উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমত আলী, হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন লোকমান, অর্থ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাদি, ইফতেখার হোসেন চৌধুরী, তোয়ারিছ আলী খোকন সহ আরো অনেকে।

উপস্থিত ছিলেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র উম্মা আল কুয়াইনের উপদেষ্টা মারুফ আহমদ, সহ সভাপতি সেলিম বেপারী, সধারণ সম্পাদক আব্দুল মালেক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ রাসেদ প্রমুখ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সামছ উদ্দিন৷

ইসমত আলীর পরিচালনায় ইফতার পরবর্তী সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ উম্মা আল কুয়াইন শাখা নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্ঠা মুজিবুর রহমান চৌধুরী, প্রধান পৃষ্টপোষক শামিম আহমদ, সভাপতি নাহিদুজ্জামান নাসির, সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন ও অর্থ সম্পাদক আবুল হোসেন লেমন সহ নতুন কমিটিকে ফুল ও মালা পড়িয়ে শুভেচ্ছা জানান অতিথিরা।