সিলেটের বালাগঞ্জে যুবনেতা হুসাইন আহমদর ঈদ খাদ্য বিতরণ

ইমন শাহ ইমন শাহ

ভ্রাম্যমান সংবাদদাতা

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২০ 710 views
শেয়ার করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, যুবনেতা হুসাইন আহমদ’র অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ খাদ্য উপহার দেওয়া হয়েছে।

২৪ মে রবিবার বিকালে বালাগঞ্জ বাজারস্থ মদন মোহন মার্কেটে করমহীন, গরিব, অসহায়সহ বাজারে আগত মানুষদের মধ্যে এ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, মো. জুনেদ মিয়া, সদস্য আইনুর আহমদ রুমন, সিলেট জেলা তাঁতী লীগের সদস্য গিলমান আহমদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা ইফতেখার রাকিব, তরিকুল ইসলাম রনি, আবুল কালাম, জায়েদ আহমদ, মঞ্জুর আহমদ, জাহাদ হোসাইন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয়, স্বেচ্ছাসেবকলীগ নেতা দোলন বৈদ্য, এনামুল হক, আল-আমিন মিয়া প্রমূখ।

এসময় হুসাইন আহমদ বলেন, এর আগেও কর্র্মহীন মানুষদের নিজের ব্যক্তিগত পক্ষ থেকে অনেক উপহার দিয়েছি। আজ পবিত্র রমজানের শেষ দিন, ঈদের দিনকে সামনে রেখে, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ক্ষুদ্র উপহারটুকু মানুষের হাতে তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।