আবুধাবিতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের জাতীয় শোক  দিবস পালন

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩ 507 views
শেয়ার করুন

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবী উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বাষির্কী সংগঠনের সভাপতি সৈয়দ লুৎফর রহমান সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সেলিম নেওয়াজের পরিচালনায়  ২৮ অগাস্ট সোমবার আবুধাবিস্থ বাংলাদেশ সমিতি ইউএই র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ,বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সাধারন সম্পাদক নাছির উদ্দিন তালুকদার ,সাবেক উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবির  উপদেষ্টা নুরুল আমিন,মোছাফফাহ  বঙ্গবন্ধু পরিষদ সাবেক সভাপতি নুর মোহাম্মদ ,প্রজন্ম বঙ্গবন্ধু  আবুধাবির সভাপতি এস এম রফিকুল ইসলাম ,আবুধাবী যুবলীগের সভাপতি জাকির হোসেন জসিম।


এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুরুল আলম , আজিম উদ্দিন শিকদার ,রফিকুল ইসলাম, এনামুল কবির রবিন,মোজাম্মেল হোসেন চৌধুরী ,জোবায়দুল করিম , তৈয়ব খান ,সেলিম উদ্দিন ,রবিউল হোসেন তালুদার ,নাছির উদ্দিন ,সাদ্দাম হোসেন ,এইচ এম তানবীর প্রমুখ।
সভায় প্রধান অতিথি আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।