সিলেটের বিয়ানীবাজারস্থ লাউতায় ভাইস চেয়ারম্যান জামাল হোসেনের খাদ্যসামগ্রী বিতরণ
শাহীন আলম হৃদয় শাহীন আলম হৃদয়
বিশেষ সংবাদদাতা
নভেল করোনা ভাইরাস প্রর্দুভাবের কারণে বিয়ানীবাজারে কর্মহীন অসহায় দুস্থ মানুষের দুঃখ, দুর্দশা লাঘবে ছুটে চলছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন।
উপজেলা ব্যাপী খাদ্য সামগ্রী উপহার বিতরণের ধারাবাহিক অংশ হিসেবে আজ বুধবার (২০মে) দু’টায় লাউতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় দুইশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন।
লাউতা ইউনিয়ন পরিষদের সদস্য জালাল উদ্দীন এর সভাপতিত্বে ও শিক্ষক ও ধারাভাষ্যকার ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য আহমদ হোসেন স্বপন, সাংবাদিক শাহিন আলম হৃদয়, উপজেলা ছাত্রলীগ নেতা কে, এইচ সুমন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান কবির আহমদ, আব্দুর রকিব, আওয়ামী নেতা আছার উদ্দিন, বদরুল হক, মুহিবুর রহমান, হোসেন আহমদ, যুবলীগ নেতা ইকবাল আহমদ একন, আলী আসকার, উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হাসান রায়হান, রুমেল আহমদ, মারজান উদ্দিন, ইমাদ আহমদ ও সোহাগ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জামাল হোসেন বলেন, মহান আল্লাহর অশেষ কৃপায় সকলের সহযোগিতায় দল-মত নির্বিশেষে উপকারভোগী জনগণের হাতে উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে পেরে মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। এ মহতী কার্যক্রমে দেশ-বিদেশের যে সকল স্বজন আমাকে সহযোগিতা করেছেন তাঁদের এ সহযোগিতাকে আল্লাহ কবুল করেন। এবং সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনা করেন। তিনি এ সময় উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে সবাই ঘরে থাকুন। জীবন নিরাপদ রাখুন। সবাই বেশি করে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করি আল্লাহ এই মহামারি থেকে সবাইকে রক্ষা করেন


