গোলাপগঞ্জে তাজ্জব আলী ট্রাস্টের ঈদ উপহার

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ২০, ২০২০ 1,289 views
শেয়ার করুন

সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে মরহুম হাজী তাজ্জব আলী ট্রাস্ট। সুমন ব্রাদার্স ও এস বি ফার্নিচার এর সার্বিক সহযোগিতায় এই খাদ্য ও ঈদ উপহার সহায়তা দেওয়া হয়।

করোনা পরিস্থিতিতে লকডাউনের কারনে ঘরবন্দি নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে এই উদ্যোগ নেন ট্রাস্টের পরিচালকবৃন্দ। ট্রাস্টের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে চাল, আলু, পেয়াজ, ডাল ও তেল প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এস বি ফার্নিচারের স্বত্তাধিকারী সুমন আহমেদ। সুমন ব্রাদার্সের স্বত্তাধিকারী হাজি ফলিক আহমেদ, হাজি শাহিন আহমেদ।

উদ্যোক্তারা বলেন, ‌‌‘দেশের ক্রান্তিলগ্নে সকল বিত্তবান মানুষ এগিয়ে এলে সাধারণ মানুষের বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের ঘর থেকে বের হতে হবে না। আর তা হলে করোনার সংক্রমন ঠেকানো সহজ হবে।’

 

মরহুম তাজ্জুব আলির প্রবাসি নাতি ও নাতনি মুন্না ‘রুমি, খোকন ও তান্নি কে আর্থিক সহয়োগিতা করায় বিশেষ ধন্যবাদ দেয়া হয়েছে।