আইল অব ডগস – স্টেপনি ও সেন্ট ডানস্টন ওয়ার্ডে টাওয়ার হ্যামলেটস টুগেদার ইফতার টিমের ইফতারি বিতরণ

এম এ জামান এম এ জামান

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ 808 views
শেয়ার করুন

 

ইউকেতে মহামারী করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী হলেও এখনো প্রতিদিন শতাধিক মানুষের মৃত্যু  হচ্ছে, আক্রান্ত হচ্ছেন হাজারের অধিক। ঝুঁকিতে রয়েছেন এথনিক মাইনোরেটির মানুষেরা। চরম এই প্রতিকূল সময়ে বারার শংকিত মানুষেরা স্বাস্থ্যবিধি মেনে গৃহবন্দীর মত জীবনযাপন করেছেন। বিশেষত প্রবীণ ও ভলনারেবল মানুষেরা রয়েছেন সংকটে। বারার সংকটাপন্ন এসব মানুষের পাশে সরকারী ও বেসরকারী সংস্থার পাশাপাশি দাড়িয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচিত জনপ্রতিনিধিরা। আর তাদের সাথে রয়েছেন কিছু  সংখ্যক ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী।


গত ১৬ মে শনিবার “টাওয়ার হ্যামলেটস টুগেদার ইফতার ২০২০” প্রজেক্টের আওতায় আইলস অব ডগ এর ক্রিস্ট চার্চে বিকেল ৫ টায় কাউন্সিলার এহতেশাম হকের সঞ্চালনায় ইফতার বিতরণী পুর্ব এক সভা অনুষ্ঠিত হয়। আয়োজক ছিলেন চার্চের ফাদার টম পাইকে। এসময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, কেবিনেট মেম্বার কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার শাহ সোহেল আমিন, কাউন্সিলার আসমা ইসলাম, কাউন্সিলার দিপা দাস, কাউন্সিলার মোহাম্মদ পাপ্পু, কাউন্সিলার ক্রিস্টিন পেরি, কাউন্সিলার ক্যনডিডা রোনাল্ড ও মুফিদা বাস্তিন, স্পন্সর প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে কাউন্সিলার ও স্বেচ্ছাসেবকরা নিডি মানুষের ঘরে খাবার পৌঁছে দেন। এ অনুষ্ঠানে খাবারের স্পন্সর ছিলো আইল অব ডগ বিএসিসি, সোনারগাঁও রেস্টুরেন্ট ও টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশন।

এদিকে গত ১৮ মে সোমবার স্টিফোর্ড কমিউনিটি সেন্টারে বিকেল ৫টায় স্টেপনি ওয়ার্ডের এবং বিকেল সাড়ে পাঁচটায় ব্যানজনসন রোডে সেন্ট ডানস্টন ওয়ার্ডের ইফতার বিতরণী পুর্ব পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাউন্সিলার মতিনুজ্জামানের উপস্থাপনায় স্টেপনিতে বক্তব্য রাখেন নির্বাহী মেয়র জন বিগস, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, ডেপুটি স্পীকার আহবাব হোসেন, কেবিনেট মেম্বার সাবিনা আক্তার’ কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবিই, কাউন্সিলার আয়াস মিয়া’ কাউন্সিলার শাহ সোহেল আমিন কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর দিপা দাস, কাউন্সিলর তারেক খান, বাংলাদেশ সেন্টার লন্ডন এর সাধারণ সম্পাদক ও দেলোয়ার হোসেন, হোয়াইট চ্যাপেল ওয়ার্ড লেবার পার্টির চেয়ার মামুন রশীদ।

তাছাড়া সাবেক স্পীকার কাউন্সিলার আয়াস মিয়ার পরিচালনায় সেন্ট ডানস্টন ওয়ার্ডের সভায় বক্তব্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, কাউন্সিলার দিপা দাস, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, কাউন্সিলার আসমা ইসলাম, আবুল হোসেন, মৌলানা নুরুল ইসলাম, হামিদা ইদ্রিস, আব্দুর রব, মাহবুবুর রহমান ও আব্দুল মুকিত প্রমুখ। ওয়ার্ড দুটির ফুড স্পন্সর ছিলো সিবা রেস্টুরেন্ট, বিসমিল্লাহ রেস্টুরেন্ট’ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ও আব্দুল মুকিত। সভা শেষে প্রত্যেক ওয়ার্ডে শতাধিক পরিবারের কাছে খাবার পৌছে দেয়া হয়।