বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাফেলো নিউইয়র্ক ইনক’র নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ 639 views
শেয়ার করুন

সিলেটের বিয়ানীবাজারে যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাফেলো নিউইয়র্ক ইনক এর পক্ষ থেকে মহামারী করোনা এবল ঈদুল ফিতর উপলক্ষে দূর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টায় উপজেলা হলরুমে অনুষ্ঠানিকভাবে প্রায় ১৫০ জন করোনা দূর্গত মানুষের মাঝে জনপ্রতি নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়।

বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব এর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মুকিত মুহাম্মদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আহবাবুর রহামান শিশু।

উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, আমাদের প্রবাসীরা নিজেরা লকডাউনের মধ্যে থেকেও দেশের মানুষ ও স্বজনদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যা নিঃসন্দেহে প্রশংসনীয় মহৎ প্রয়াস। করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা আমাদের স্বজনরা নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় আমেরিকার বাফেলো বসবাসকারী আমাদের স্বজনরা তাদের সংগঠনের মাধ্যমে ফান্ডিং করে করোনা দূর্গত মানুষের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন আমি তাদের সকলকে বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।