বড়লেখায় এসএসসি ১৯৯২ ব্যাচের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২০ 1,207 views
শেয়ার করুন

মৌলভীবাজারের বড়লেখায় নগদ চার লক্ষ টাকা তিন শত কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এসএসসি ব্যাচ ৯২।

সোমবার (১৮ই মে) দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলা প্রকল্প কর্মকর্তা ওবায়দুল্লা খান।

বক্তব্য রাখেন মীর মুহিবুর রহমান, আব্দুল হাফিজ ললন, বদরুল ইসলাম মনু, মনির উদ্দিন প্রমুখ।

এখানে আনুষ্ঠানিক ভাবে কয়েকজন প্রতিবন্ধী ও কোরআনের হাফিজকে উপহার দিয়ে ব্যাচের সদস্যরা কয়েক ভাগে বিভক্ত হয়ে মানুষের ঘরে নগদ উপহার তুলে দেন।