বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নগদ অর্থ সহায়তা অব্যাহত

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ 713 views
শেয়ার করুন

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা জুবের আহমদ বলেছেন, যেকোনো দুর্যোগকালিন মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো মুমিনের কাজ। এ সংগঠন প্রতিষ্ঠাকাল থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যা এখন মামুন-মুন্না-জাকিরের নেতৃত্বে আরো উৎকৃষ্ট উদাহরণ রচনা করছে।

সোমবার (১৮ মে) বেলা দু’টায় মাথিউরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে আয়োজিত কোরআনে হাফেজদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এবি টিভির সিইওও সাংবাদিক আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, সিলেট জেলা ছাত্রলীগের দু’বারের সাবেক সদস্য কেএইচ সুমন।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রাদুর্ভাব মুহূর্তে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নেতৃবৃন্দ উপজেলার দু’শতাধিক কোরআনে হাফেজ, শতাধিক সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের এ মহতি কার্যক্রম অব্যাহত রয়েছে।