মধ্যবিত্তদের ঘরে নগদ অর্থ সহায়তা পৌঁছে দিল প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকে
আকাশ মোহাম্মদ আকাশ মোহাম্মদ
আলীনগর, সিলেট
করোনাভাইরাস মহামারীতে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের নিন্ম আয়ের খেটে খাওয়া ও মধ্যবিত্ত মানুষের ঘরে ঘরে নগদ অর্থ সহায়তা পৌঁছে দিয়েছে প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকে। তত্ত্বাবধানে ও সার্বিক সহায়তায় ছিলো আলীনগর ইউনিয়ন পরিষদ।
গত ১৬ মে শনিবার দুপুরে আলীনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের এম্বেসেডর মামুনুর রশীদ মামুন ইউপি সদস্যদের হাতে নিজ নিজ ওয়ার্ডের লিস্ট ও টাকা হস্তান্তর করে অর্থ সহায়তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অর্থ সহায়তার আওতায় আলীনগর ইউনিয়নের প্রায় তিন শত মধ্যবিত্ত ফ্যামিলিকে (১২০০) বারো শত টাকা হারে বরাদ্দ করা হয়।
বরাদ্দকৃত টাকা শনি ও রবিবার দুদিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন ৯ টি ওয়ার্ডে স্ব স্ব এলাকার মেম্বারদের সাথে নিয়ে প্রাপকের ঘরে ঘরে পৌঁছে দেয়ার এক উদাহরণ স্থাপন করেন।
অর্থ সহায়তা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সমিতির এম্বেসেডর চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন হেলাল চৌধুরী, ডিএম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য ও ডিএম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মামুন আহমদ, ইউপি সদস্য আব্দুল বাসিত, তরুন সমাজসেবক সি এম আরিফ আব্দুল্লাহ, ইউপি সদস্য গৌছ উদ্দিন, ইউপি সদস্য মাওলানা জুবের আহমদ, আলীনগর দর্পন এর আবুল কাসিম আজাদ, ইউপি সদস্য সুলতানা বেগম জবা, সেলিম আহমদ, নাসিমা বেগম, হারুন মিয়া সহ অন্যান্য ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি দুটি অনলাইন চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়।
এদিকে পবিত্র রামাদ্বান মাসে ও করোনাভাইরাসের কঠিন সময়ে আলীনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মানুষের ঘরে ঘরে গিয়ে অর্থ সহায়তা পৌঁছে দেয়ায় আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সদস্য মামুন আহমদ, আব্দুল বাসিত ও স্বেচ্ছাসেবক সি এম আরিফ সহ সকল ইউিপ সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের পক্ষে সভাপতি মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন ও সাধারণ সম্পাদক এম আব্বাছ উজ জামান।


