দেশ বিদেশে সিলেটের বিয়ানীবাজারের মানুষেরা নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন বিয়ানীবাজারে তা বিদ্যমান। বাসুদেব মন্দির আর দারুস সুন্নাহ মুরাদগঞ্জ মাদ্রাসা একই জায়গায় হলেও যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে চলছে মানুষ। কোনদিন ধর্মীয় কোন দাঙ্গা হয়নি ওই এলাকায়। আমিরাতের শারজাহে বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার ইফতার মাহফিলে এ কথা বলেছেন বক্তারা।
শনিবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোহাম্মদ আব্দুল মুহিত। সাবেক সভাপতি লুৎফুর রহমান ও শাহজাহান আহমেদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সিনিয়র সহ সভাপতি আইয়ূব আলী বাবুল।
বিশেষ অতিথি ছিলেন জাওয়াদুর রহমান, শেহাবুল আম্বিয়া, সিআইপি আবদুল করিম, হাজী আব্দুর রব, সালেহ আহমদ, এম এ কুদ্দুস খা মজনু, হাজী বদরুল হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, জি এম জায়গীরদার, হাজী শফিকুল ইসলাম, নাসির উদ্দিন কাওসার,নজরুল ইসলাম সহ আরো অনেকে।
মাওলানা আবুল খয়েরের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মুকিত মছনু, মোহাম্মদ ফয়সল আহমদ, মো. জামান ফখরুল, আফজাল সাদেকীন আপলু, এম সুমন আহমদ, মোহাম্মদ কবীর উদ্দিন, হোসাইন মাহমুদ আলতাফ দরবারি ভুদু, সামাদ সোহেল, ছালেহ আহমদ, আমিনুল হাসান খান, মোস্তাফা জায়গীরদার, সাংবাদিক লুৎফুর রহমান, শেখ রাসেল, আব্দুল হামিদ, আলী হাসান, সাদিক আহমদ, রোমান আহমদ, রাজু আহমদসহ আরো অনেকে।
করোনাকালিন সময়ে এ সংগঠন দেশের মানুষের অক্রিজেন সরবরাহসহ খাদ্য সহায়তা করে আসছে। এছাড়া প্রতিনিয়ত দেশের অসহায় মানুষকে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সহায়তা করে আসছে। আগামিতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


