সিলেটে আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন নগরী এলাকার ব্যবসায়ীরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে এক জরুরি বৈঠকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
এ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু আমরা যে দামে গুরু বা ছাগল কিনি সে অনুযায়ী সিসিক নির্ধারিত দামে মাংস বিক্রি করলে আমাদের লোকসান হয়।
তিনি আরও বলেন, সিলেটের বাইরে অন্যান্য স্থানে এ দামের চাইতে বেশি টাকায় গরু ও ছাগলের মাংস বিক্রি করা হয়।
ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ রাখবেন বলে জানান তারা।


