দুবাইয়ে কনস্যুলেটে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২ 656 views
শেয়ার করুন

 

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ধারাবাহিকতায়  বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. একে আব্দুল মোমেন। এতে বঙ্গবন্ধুর পারাবারিক, রাজনৈতিক ও বিশ্বের রাষ্ট্রনায়কদের সাথে তোলা গুরুত্বপূর্ণ ছবিগুলো স্থান পেয়েছে।

এ কর্নার উদ্বোধনকালে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দুবাই কনস্যুলেটের সাবেক কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, কায়েস চৌধুরী, এপিএস এমদাদুল হক উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে কনস্যুলেটে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।