আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার (২০২১-২০২২) কমিটি অনুমোদন 

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১ 2,331 views
শেয়ার করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নে সচেষ্ট। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সিলেট জেলা শাখার(২০২১-২০২২) কমিটি অনুমোদন করা হয়েছে।

 

এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানাকে সভাপতি, সাইফুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক,এডভোকেট ইমরান আহমদ  কে সাংগঠনিক সম্পাদক, করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন করা হয়।

 

আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নাজমুন নাহার এর স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে গত শনিবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

 

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,  আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন  কেন্দ্রীয় প্রশিক্ষক ও সিলেটের বিভাগীয় সভাপতি, রকিব আল মাহমুদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন এর নবগঠিত সিলেট জেলা কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।