বঙ্গবন্ধু পরিষদ খোর ফাক্কান সিটির আলোচনা সভা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১ 1,013 views
শেয়ার করুন

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। এই এগিয়ে চলা অব্যাহত রাখতে প্রবাসের বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ পূর্বাঞ্চল বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আওতাধীন   বঙ্গবন্ধু পরিষদ খোর ফাক্কান সিটি গঠনের শুভ লগ্নে আলোচনা সভায় এ কথা বলেছেন বক্তারা।

শুক্রবার স্থানীয় একটি রেস্তোরায় এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন সরল বড়ুয়া। ইয়াছিন উল্লাহ মোর্শেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ফুজিরাহ পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু তপন সরকার।

প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ফুজিরাহ পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আতিকুর রহমান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ফুজিরাহ পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি পলাশ দত্ত, সহ সভাপতি জাহেদ হাসান, সাধারণ সম্পাদক বকতিয়ারুল ইসলাম চৌধুরী , তথ্য ও গবেষণা সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।

এ সময় আরো বক্তব্য রাখেন মোরশেদ আলম, সেলিম আহমেদ, আবদুল মান্নান, খলিম উদ্দীন, রায়হান অভি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ফুজিরাহ পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ যথাক্রমে সাহেদ আহমেদ, আনোয়ার পাশা,
মোহাম্মদ বেলাল. এস এম উসমান. মোহাম্মদ মহিউদ্দিন, সেলিম উদ্দিন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে সরল বড়ুয়াকে আহবায়ক ও ইয়াছিন উল্লাহ মোর্শেদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সদস্য-যুগ্ম আহবায়ক-ঃ খলিম উদ্দিন , যুগ্ম আহবায়ক-ঃ রতন শিল , যুগ্ম আহবায়ক-ঃ আনছার উদ্দিন , যুগ্ম আহবায়ক-ঃ নান্টু বড়ুয়া , যুগ্ম আহবায়ক-ঃ মোহাম্মদ মিজান, যুগ্ম সচিব-ঃ আবদুল মান্নান, যুগ্ম সচিব-ঃ রায়হান আহমেদ অভি
যুগ্ন সচিব-ঃ জাহিদ চৌধুরী, যুগ্ম সচিব-ঃ আতিকুর রহমান রাজু। আহবায়ক কমিটি আগামি ১ মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে প্রধান অতিথি তফন সরকার জানান।

অনুষ্ঠানে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কেটে পালন করা হয়। এ সংগঠন অসহায় রেমিটেন্স যোদ্ধাদের কল্যাণে কাজ করবে বলেও জানানো হয় অনুষ্ঠানে।