সিলেটে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ 1,480 views
শেয়ার করুন

 

শুক্রবার দ্বিতীয়বারের মতো সিলেটে আশরাফুল হাসান চৌধুরী কামরান এর উদ্যোগে ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়া এলাকায় একা একা নিরবে নগদ অর্থ বিতরণ করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হুসেন আহমেদ চৌধুরী’র (আয়াছ মিয়া) ছেলে সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য, তরুণ সমাজ সেবক আশরাফুল হাসান চৌধুরী কামরান’র পরিবারের পক্ষ থেকে ঘিলাছড়া ইউনিয়নে করোনা ভাইরাস আতঙ্কের পর থেকে নিজ এলাকার মানুষদের মধ্যে আজ শুক্রবার আবারও নগদ অর্থ বিতরণ করেন। তিনি এর আগেও এই কর্মসূচি করে আসছেন।

রমজান মাস উপলক্ষে ঈদ কে সামনে রেখে আজ শুক্রবার ১৫/০৫/২০২০ নগদ অর্থ বিতরণ করেন। গরীব অসহায় দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন।