বিশ্বসভায় অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অনন্য: আমিরাতে রাষ্ট্রদূত
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
জাতির পিতার দেখানো পথে হাঁটছে বাংলাদেশ। তাঁর সুযোগ্যা কন্যা শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। এ যাত্রায় প্রতিটি নাগরিকের অংশ নেয়া উচিত। সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহতে বাংলাদেশ সমিতির ফুজিরাহের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনায় এ কথা বলেছেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধু বিশ্বের নানা নেতাদের কাছেও এক অনন্য দৃষ্টান্ত। তাই আজো বিশ্বসভায় বাংলাদেশ অনন্য এই জায়গায়।

শুক্রবার ফুজিরাহের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। নাসির তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহবায়ক তপন সরকার, সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ, সাইফুর রহমান, সুজন দাস, জাকির হোসেন জসিম, জাহেদ হাসান সহ আরো অনেকে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইয়ুব আলী বাবুল, কাজী মোহাম্মদ আলী, কাজী গুলশান আরা, প্রকৌশলী আশীষ বড়ুয়া, শাহ মোহাম্মদ মাকসুদ, কামরুল হাসান জুয়েল সহ আরো অনেকে।
অনুষ্ঠানে জাতির পিতার প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত এবং সমিতির নেতৃবৃন্দ। এর আগে পবিত্র কোরআনে খতমে অংশ নেন স্থানীয় আলেমরা।
অনুষ্ঠানের শেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয। এতে জাতির পিতা এবং তাঁর পরিবারের নিহত সকলের রূহের মাগফেরাত কামনা করা হয়।


