জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা জাতির পিতা হিসাবে মানতে কষ্ট হয় তারা বাংলাদেশী হিসাবে পরিচয় দেওয়ার অধিকার রাখেনা,জাতির পিতার ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস এবং ২১শে আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। শুক্রবার আজমানের একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
শোক সভা উদযাপন কমিটির আহবায়ক প্রকৌশলী আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে ও দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কমিউনিটি নেতা আবুল আলিম, কমিউনিটি নেতা প্রকৌশলী জিল্লুর রহমান, কমিউনিটি নেতা ইসমাইল গনি চৌধুরী, কমিউনিটি নেতা সেলিম উদ্দীন চৌধুরী, কমিউনিটি নেতা আকরামুজ্জামান খান, জনতা ব্যাংক দুবাই শাখার ব্যাবস্থাপক আবদুল মালিক, জনতা ব্যাংক শারজাহ শাখার ব্যাবস্থাপক শওকত আকবর ভূইয়া, কমিউনিটি নেতা প্রকৌশলী মুর্শেদ চৌধুরী, কমিউনিটি নেতা মহিউদ্দীন মাহিন, কমিউনিটি নেতা হাজী আবদুর রব, কমিউনিটি নেতা আলহাজ্ব মোজাহার উল্ল্যা মিয়া, কমিউনিটি নেতা শাহজাহান মিয়াজি, কমিউনিটি নেতা হাবিবুর রহমান চুনু, কমিউনিটি নেতা আমির হোসেন, কমিউনিটি নেতা নুরুল ইসলাম, কমিউনিটি নেতা হাজী কামাল, কমিউনিটি নেতা জনাব ইব্রাহিম হোসেন আফলাতুন।
হাফেজ শফিকুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জনাব আরশাদ হোসেন হিরো।
উক্ত শোক সভায় আরও বক্তব্য রাখেন যথাক্রমেঃ আবুল কাশেম, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, আহমদ আলী জাহাঙ্গীর, মোঃ শামসুদ্দিন, আবদুল আউয়াল, কামাল হোসেন সুমন, জাফর চৌধুরী, সিরাজউদ্যৌলা, এস এম মইনুল হোসেন মইন, নজরুল ইসলাম রুহেল, আলী আসগর চৌধুরী, সালাউদ্দিন মধু, জনাব এম আবুল হাসনাত প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী আবু জাফর চৌধুরী তার সমাপনী বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী তার বাবার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং দেশ আজ নিম্নমধ্যবিত্তের মর্যাদা অর্জন করেছে, আমরা প্রবাসে থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন রূপকল্প ২০২১/২০৩১/২০৪১ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছি, ইনশাআল্লাহ ৪১ সালের আগেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নত বিশ্বের কাতারে নাম লিখাবে।


