বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাস আল খাইমাহ শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ১৫ ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়ার মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আজিম এর সঞ্চলনায় স্হানীয় একটি হোটেলে। উপস্থিত ও বক্তব্য প্রদানকালে সম্মানিত নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন- উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এ.ই কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, জনাব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এ.ই কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এ.ই কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি তাজ উদ্দীন আহমেদ ইউ.এ.ই।
সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবলীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর আলম,। সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান,। আজমান যুবলীগের সভাপতি মোরশেদুল কাদের মুন্না, ফুজিরা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ, সারজা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন, দুবাই যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আজাদ, রাস আল খাইমাহ যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহাবুব আলম, দুবাই যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুল করিম চৌধুরী, আজমান যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আবছার, আজমান যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দরবেশ আলী, দুবাই যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাছান মুরাদ, দুবাই যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু চৌধুরী, ফুজিরা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস, আজমান যুবলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর, ইউ.এ.ই যুবলীগের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, রাস আল খাইমাহ যুবলীগের সদস্য মোহাম্মদ আজিম, রাস আল খাইমাহ যুবলীগের সদস্য মোহাম্মদ রায়হান ও এস ডি স্বপন , দাহান শাখা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর সভাপতি সালেহ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


