বাংলাদেশে বঙ্গবন্ধুর পক্ষে এবং পাকিস্তানের পক্ষে এই দুই ধারা আছে: আজমানে কনসাল জেনারেল
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে। এই মহাসফলতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই প্রতি নাগরিকের মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতা প্রতি শ্রদ্ধা থাকা উচিত। আর তা সকলেই করে। তবে কেউ কেউ এই জায়গায় বিপরীত অবস্থান নেন তখন বুঝতে হবে তারা শুরু থেকে বিপরীতমুখি। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেনদুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কানসাল জেনারেল বি এম জামাল হোসেন । তিনি আরো বলেন, প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত করতে সঠিক ইতিহাস জানাতে হবে।
গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) আজমানের একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএইর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মনছুর সবুর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সবুজ হাসান, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন খান সুমন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য আবু নাছের চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইব্রাহীম ওসমান,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই সহ- সভাপতি সাফায়ত সিকদার, সহ-সভাপতি কাজী গুলশান আরা, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক নিশাত জাহান চৌধুরী নিশু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএই কমিটির সহ-সভাপতি এমরানুল হক বাবুল, ইউএই কমিটির সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি মোহাম্মদ শাহা আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাস আল খাইমা সভাপতি জসিম মল্লিক, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম, সারজার সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক জাকির, দুবাই শাখার সাধারণ সম্পাদক মুমিনুল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক গাজী নিজাম, আজমান শাখার সাধারণ সম্পাদক মাসুদ, বঙ্গবন্ধু পরিষদ রাস আল খাইমা সাধারণ সম্পাদক ইব্রাহিম, আকতারুজামান চৌধুরী বাবু পরিষদের সাধারণ সম্পাদক ছালাউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ ফুজিরা কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন সরকার, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাছান,সংগঠক নিজাম উদ্দিন তুষার, ইইএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল কুদ্দুস, আজমান যুবলীগের যুগ্ন সম্পাদক সরওয়ার আলম, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন মল্লিক প্রমুখ।



