রাগীব আলী ও ওয়েছুর রহমান চৌধুরীর রোগমুক্তি কামনায় আমিরাতে দোয়া
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়েছেুর রহমান চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় কোরআনে খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখা।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহের একটি রেস্তোরায় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখা’র কার্যকরী সভাপতি গীতি কবি আজাদ লালনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব সালেহ আহমদ এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান ও আমিরাত শাখা’র প্রধান সমন্বয়ক আলহাজ্ব জাওয়াদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যতাক্রমে-সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখা’র উপদেষ্টা সাবেক সি আই পি হাজী আশিক মিয়া, উপদেষ্টা মুস্তাফিজুর রহমান চৌধুরী, সহ সভাপতি হাবিবুর রহমান চুনু, সহ-সভাপতি শেখ মুহিবুর রহমান, উপদেষ্টা মোহাম্মদ চুনু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জামান ফখরুল, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহীম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল, আজীবন সদস্য হাজী শফিকুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আবু রুকিয়ান, তথ্য সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক আফজাল সাদেকিন আপলু, ফয়সল আহমদ, কবীর আহমদ,সহ আরো অনেক।
কোরআন খতম ও দোয়া পরিবেশনের সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. রাগীব আলী ও আরব আমিরাত শাখার সভাপতি হাজী আব্দুর রবেরও আশু রোগমুক্তি কামনা করা হয়।
কোরআনে খতম ও দোয়া পরিবেশন করেন মাওলানা ফয়জুর রহমান, হাফেজ ফরমান উল্লাহ, হাফেজ নুরুল আমিন, হাফেজ নূর আহমেদ?


