করোনায় করুণা নয়: লুৎফুর রহমান

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ 1,011 views
শেয়ার করুন

এই করোনায় নয় করুণা
নয়তো কোন আনুষ্ঠানিক
মানব হয়ে মানবসেবার
শিক্ষা কেবল মানুষটা নিক।

আমরা মানুষ, মানুষ তরে
মানুষসেবার কী ব্রত
ছবি তোলে দানের বেলা
করবো কেন বিব্রত?

আজ ওদেরই কাল আমাদের
কে যাবে কার দুয়ারে
আসল মানুষ আসল থাকুক
যাক ভেগে সব ভূয়ারে।