দুবাই’র প্রপার্টি মুঘল Emaar এ এখন থেকে পদ পদবী বলে কিছু থাকছে না

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ 729 views
শেয়ার করুন

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক প্রপার্টি মুঘল Emaar এর চেয়ারম্যান মোহাম্মদ আল আববার এর তার সহকর্মীদের উদ্দেশ্যে দেয়া একটি সার্কুলার ছিল এমন-

প্রিয় সহকর্মীগণ,
‘আমার এই ইমেইলের শেষ অংশে আপনারা একটা পরিবর্তন দেখতে পাবেন যে, আমার নামের পাশে এখন আর কোন পদবী নেই এবং আজ এই মুহূর্তে থেকে থাকবেনা আপনাদেরও।’
‘ করোনা ভাইরাস মহামারীর আলোকে আমাদের সবার পদ পদবী বিলুপ্ত করে বলতে চাই এই প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী আমাদের কাছে সমান মূল্যবান।’
‘ অফিশিয়াল ভিজিটিং কার্ড গুলোতে এখন থেকে শুধু নাম আর তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পরিচয় থাকবে।’

বলা বাহুল্য Emaar দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা সহ বহু সিগনেচার প্রজেক্ট বাস্তবায়ন করার কৃতিত্বের অধিকারী প্রতিষ্ঠান। তার এই মহতী উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে।