আমিরাতে রাষ্ট্রদূতের সাথে প্রজন্ম বঙ্গবন্ধুর শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০ 905 views
শেয়ার করুন

 

সংযুক্ত আরব আমিরাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সাহেবের সাথে আবু ধাবী বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন “প্রজন্ম বঙ্গবন্ধু” সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ।

এই সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা যেমন করোনা ভাইরাসের আগে যারা দেশে ছুটিতে গেছে তাদের আসার ব্যাপারে, যারা আমিরাতের কর্মহীন তাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন কোন্পানীতে কাজের জন্য সহযোগিতা করা, পাসপোর্ট সেবা আরো সহজ করা ও কম খরচে বাংলাদেশ বিমানে সাধারণ মানুষ আসা যাওয়া সহজ করাসহ বিস্তারিত সুন্দর আলোচনার হয়। প্রজন্ম বঙ্গবন্ধুর সামাজিক ও সেবামুলক কর্মকান্ডগুলো মান্যবর রাষ্ট্রদূত মহোদয়েকে অবহিত করি।প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে প্রকাশিত জাতির পিতাকে নিয়ে বই “প্রজন্মচিত্তে বঙ্গবন্ধু” বই ও সাবেক রাষ্ট্রদূত অধ্যক্ষ ওসমান সৱওয়ার আলম চৌধুরীকে নিয়ে “অনন্য ভূবনের মানুষ অধ্যক্ষ ওসমান সৱওয়ার স্মারক গ্রন্থ” বই দুইটি মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর মহোদয়েকে উপহার হিসেবে প্রদান করা হয়।

প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি এস এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মনছুর, প্রজন্ম বঙ্গবন্ধুর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী বীর মুক্তিযোদ্ধা জাকের হোসেন, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজিম উদ্দিন ও প্রজন্ম বঙ্গবন্ধুর যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ মিয়া জয় প্রমূখ উপস্থিত ছিলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।